• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডা. জোবায়দা রহমানকে আত্মসমর্পণের নির্দেশ

ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আগামী ৮ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মামলা বাতিলে এর আগে হাইকোর্টের হাইকোটের দেয়া রুল খারিজ করে বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
গত ১০ জানুয়ারি জোবায়দা রহমানের দায়ের করা রুল রিট শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষামাণ রাখেন।

আদালতে জোবায়দা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও রাগিব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।
২০১৫ সালের ২ নভেম্বর ডা. জোবায়দা রহমানের দায়ের করা আবেদনে দেয়া রুল শুনানিতে বিব্রতবোধ করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
পরে প্রধান বিচারপতি জোবায়দা রহমানের আবেদনটি বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠিয়ে দেন।
মামলার বিবরণে জানা যায়, তারেক রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।
এ মামলায় ২০০৮ সালের ৩১ মার্চ দুদক অভিযোগপত্র দেয়। পরে জোবায়দা রহমানের  আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই বছরের ৮ এপ্রিল তার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত ও রুল জারি করেন। এর পর থেকে জোবায়দার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক ২০০৮ সালে স্ত্রী-মেয়েকে নিয়ে যুক্তরাজ্যে যান। এর পর থেকে তারা সেখানেই রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ