• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভাস্কর্য অপসারণ সুপ্রিম কোর্টের এখতিয়ার: আওয়ামী লীগ

ঢাকা: ‘জাস্টিস লেডি’ ভাস্কর্য অপসারণের বিষয়ে হেফাজতে ইসলামের দাবির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহমত প্রকাশের পর বিভিন্ন মহলের সমালোচনার মধ্যে আওয়ামী লীগ বলেছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সুপ্রিম কোর্টের। শনিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির প্রচার সম্পাদক হাছান মাহমুদ এ কথা জানান।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপির নানা বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনটি ডাকা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, সুপ্রিম কোর্টের সামনের গ্রিক ভাস্কর্যটি যেখানে স্থাপন করা হয়েছে, তা জাতীয় ঈদগাহ মাঠের পাশে। এখানে স্বকীয়তা অনুসরণ করা হয়নি। এ কারণে প্রধানমন্ত্রী তার মতামত প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্ট একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সেখানে ভাস্কর্য থাকবে কি থাকবে না, তা একান্তই সুপ্রিম কোর্টের এখতিয়ার। প্রধানমন্ত্রী এ বিষয়ে এরই মধ্যে প্রধান বিচারপতির কাছে তার মতামত দিয়েছেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাপা, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ