• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

প্রভাবহীন সরকারের অধীন হলে নির্বাচনে যাবে বিএনপি- হাফিজ

নীলফামারী প্রতিনিধি: আওয়ামীলীগের আমলে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম বলেছেন, প্রভাবহীন সরকারের (সহায়ক সরকার) তত্বাবধানে নির্বাচনের আয়োজন হলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে দলটি। তিনি বলেন, বর্তমান এবং পুর্বের নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেনি। আওয়ামীলীগ কারচুপি করেছে। নির্বাচন কমিশনের উপর আস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি নির্বাচনমুখী দল উল্লেখ করে সাবেক মন্ত্রী হাফিজ বলেন, সবসময় নির্বাচনের জন্য প্রস্তত দলটি কিন্তু লেবেল প্লেয়িং ফিল্ড না হলে নির্বাচনে আমরা যাবো না। শেখ হাসিনার অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে তিনি আরো বলেন আমরা দেখেছি, তার সময়ে অনুষ্ঠিত নির্বাচনগুলোর চিত্র। মেজর (অব.) হাফিজ আরো বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে যেসব চুক্তি করেছেন সেগুলোর মধ্যে অনেক চুক্তিই ছিলো অপ্রয়োজনীয়। সামরিক চুক্তির বিরোধীতা করে তিনি বলেন, এই চুক্তিতে দেশের স্বার্থ রক্ষা হয়নি। তিনি আজ বুধবার বিকেলে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা বিএনপির সভাপতি আনিছুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম, মিজানুর রহমান চৌধুরী শামীম ও নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ