• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জিয়ার শাহাদাৎবার্ষিকী: বিএনপির ১৫ দিনের কর্মসূচি

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত ১৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বিএনপি’র নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভা থেকে এই কর্মসূচি ঘোষিত হয়।

যৌথসভায় উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, হারুন অর রশীদ, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ঢাকা মহানগর বিএনপি (দক্ষিণ) এর সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর (উত্তর) বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সী বজলুল বাসিত আঞ্জু, উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন, তাঁতী দল সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দল সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, যুবদল সিনিয়র সহ-সভাপতি কে এম মুরতাজুল করিম বাদরু, ওলামা দল সভাপতি হাফেজ মাওঃ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মাওঃ শাহ মোঃ নেছারুল হক, যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন, শ্রমিক দল যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুল করিম মজুমদার প্রমূখ।

সভায় বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে শাহাদৎবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ, শাহাদৎবার্ষিকী উপলক্ষে সংবাদপত্র এবং অনলাইন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, শাহাদৎবার্ষিকী উপলক্ষে অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও পোস্টার প্রকাশ এবং শাহাদৎবার্ষিকী উপলক্ষে ২৯ মে সোমবার সকাল ১০টায় বিএনপি’র উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (রমনা) আলোচনা সভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ