• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে নিজ বাড়ির কাছে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন মো. লোকমান (৩৪) নামে এক ছাত্রলীগ নেতা। বুধবার (১৭ মে) দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।

নিহত লোকমান হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ইউপি মেম্বার ছিলেন। তিনি মদন হাটের হেলাল চৌধুরী পাড়ার মৃত মনির আহমদের ছেলে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল উদ্দিন জানান, ইউপি মেম্বার লোকমান রাতে একটি মিলাদ মাহফিল থেকে নিজ বাড়িতে ফেরার পথে বাড়ি থেকে ২০০ গজের মধ্যে তাকে সন্ত্রাসীরা কুপিয়ে এবং ছুরিকাঘাত করে হত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের ব্যাপারে আলামত সংগ্রহ এবং তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ