চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতেও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।
রবিবার সকাল ১০ টায় যুবদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তা উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তরা বলেন এই তল্লাশি কাপুরুষোচিত, অন্যায় ও গভীর ষড়যন্ত্রের অংশ। এহেন ঘটনার আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।