• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

ফেনীতে মা-মেয়েকে হত্যা করেছে দুর্বৃত্তরা

New Rose Cafe, Saidpur

ফেনী : ফেনী জেলার ফুলগাজীতে সাথী (২৬) নামে এক নারীকে কুপিয়ে ও তার মেয়ে ইসমাকে (৫) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার জিএমহাট ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামের পাসপোর্ট মনিরের বাড়িতে এ ঘটনা ঘটে। সাথী বশিকপুর গ্রামের মৃত মনির আহম্মদ ভূঁইয়ার মেয়ে।

স্থানীয়রা জানিয়েছে, স্বামী পরিত্যক্তা সাথী তার মেয়ে ইসমাকে নিয়ে বাবার বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন। গত ২-৩ দিন আগে সাথীর মা হোসনে আরা বেগম তার ছোট মেয়ের বাড়িতে বেড়াতে যান। এ সময় সাথী ও তার মেয়ে ইসমা দু’জনে বাড়িতেই ছিলেন।

জিএমহাট ইউপি চেয়ারম্যান মজিবুল হক জানিয়েছেন, বুধবার দুপুর পর্যন্ত বাড়ির লোকজন সাথী ও তার মেয়ে ইসমাকে চলাফেরা করতে দেখেছেন। বিকেল থেকে তাদের ঘরের দরজা বন্ধ ছিলো। এমনকি কোনো সাড়া শব্দও শোনা যায়নি। সন্ধ্যার পর এক আত্মীয় এসে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির অন্যান্য লোকজনসহ ঘরের দরজা ভেঙ্গে ফেলে। পরে ঘরে ঢুকে খাটের ওপর একটি তোষক পেঁচানো অবস্থায় সাথীর পা দুটি বাইরে ঝুলতে দেখা যায়। আর তোষকের মধ্যে মেয়ে ইসমাকেও মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের রাণীর হাট ভূঁইয়া বাড়ির আব্দুল লতিফ রঙ্গিন কোম্পানীর ছেলে শাহাদাত হোসেন রিমনের (৩৫) সঙ্গে ফুলগাজীর জিএমহাট ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামের মনির আহাম্মদের মেয়ে বিবি ফাতেমা সাথীর ৭-৮ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে ইসমা নামে একটি মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে যৌতুকসহ নানা বিষয়ে সাথীকে নির্যাতন করতেন রিমন। এ নিয়ে রিমনের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতন মামলাও হয়। প্রায় ৬-৭ মাস আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

রিমন রানীরহাট এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে জানা গেছে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলাও রয়েছে। ইতোমধ্যে একটি মামলায় দীর্ঘদিন কারাভোগ করে রিমন। পরে সম্প্রতি জামিনে ছাড়া পান।

ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর জানিয়েছেন, খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মোর্শেদ জানিয়েছেন, নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের জন্য সাথীর পূর্বের স্বামী শাহাদাত হোসেন রিমনকে দায়ি করছে। তবে তদন্ত ছাড়া কোনো বক্তব্য দেওয়া যাবে না বলে তিনি জানিয়েছেন।

ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় ও পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ