• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘শিক্ষক ক্লাস নেন আর ছাত্ররা পিছনে বসে পর্ন ছবি দেখে’-এরশাদ

সিসি ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে। শিক্ষক ক্লাস নেন, আর ছাত্ররা পিছনে বসে ইন্টারনেটে পর্ন ছবি দেখে। ফেসবুক বন্ধ করতে হবে। যে পথে শিশুরা ধাবিত হচ্ছে তা জাতির জন্য অশনিসংকেত। শিক্ষকরা ছাত্রদের দিয়ে নকল করায়। গরু হোক আর গাধা হোক জিপিএ ৫ পেতে হবে। সর্বত্রই অব্যবস্থাপনা চলছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শরীয়াহ আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘নৈতিকতা বিবর্জিত সমাজ ব্যবস্থাই সকল সন্ত্রাসের জন্মদাতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, আমাদের জোটে সব ইসলামী দল এখনও আসেনি। এখনও দ্বিধাদ্বন্দ্ব। কিসের দ্বিধা? আমি ইসলামের জন্য অনেক কিছু করেছি। শুক্রবারকে সাপ্তাহিক ছুটি, ইসলামকে রাষ্ট্রধর্ম, মসজিদ-মাদ্রাসা-মন্দিরে পানি ও বিদ্যুৎ বিল মওফুক করেছি। ইসলামের বিরুদ্ধে কথা বললে সহ্য হয় না। দেশকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে এবং ইসলাম প্রতিষ্ঠা করতে আমাদের নেতৃত্বে বাকি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হন। কথা দিলাম আজীবন আমি আপনাদের সাথে থাকবো।

শরীয়াহ আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রফিকুন্নবী হাক্কানীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাপা প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক, মাওলানা আব্দুল লতিফ চৌধুরী, মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ, ফকরুল আহসান শাহাজাদা প্রমুখ।

আস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ