• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

ইমরান এইচ সরকারকে পেটানোর ঘোষণা ছাত্রলীগের

New Rose Cafe, Saidpur

ঢাকা: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে পেটানোর ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেখানে পাওয়া যাবে সেখানেই তাকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করা হবে বলে ঘোষণা দিয়েছে ছাত্রলীগের নেতারা। সোমবার রাতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে তারা এ ঘোষণা দেয়। এসময় তারা ইমরান এইচ সরকার ও তার ‘গংদের’ বিরুদ্ধে রাষ্ট্রদোহীতার মামলা করারও ঘোষণা দেয়।

এর আগে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিল থেকে ইমরানের বিরুদ্ধে নানা স্লোগান দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষ ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী বলেন, ‘আমাদের প্রিয় নেত্রী প্রাণের নেত্রীকে যে ইমরান গং এবং ওই সনাতন যারা অপমানিত করেছে তাদের কোনো ছাড় নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওইসব সনাতন এবং ইমরানকে ও তার গংদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হচ্ছে। ইমরান এবং তার গংদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানে পাওয়া যাবে সেখানে কুত্তার মতো পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করা হবে। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ