• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে সেপটি ট্যাংকি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়ার একটি সেপটি ট্যাংকি থেকে নিখোঁজের ৩ দিন পর মনোয়ারা খাতুন (৪৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই এলাকার নতুন কোর্টপাড়ার আব্দুর রহিম মহুরীর স্ত্রী। শুক্রবার সকাল ১০টার দিকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মনোয়ারা খাতুনকে হত্যার পর লাশ সেপটি ট্যাংকির মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় সন্দেহ ভাজন এক মহিলাকে পুলিশ আটক করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে উপশহর পাড়ার ইফতেখারুল আলমের বাড়ির সেপটি ট্যাংকি থেকে সকাল ১০টায় লাশটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে একজন মহিলা ম্যাজিস্ট্রিট উপস্থিত ছিলেন।

নিহতর স্বামী আব্দুর রহিম মহুরী জানান, গত তিনদিন ধরে তার স্ত্রী নিখোঁজ ছিল। স্ত্রী নিখোঁজের ব্যাপারে সন্ধানের দাবিতে তিনি মাইকিং ও করেন। এদিকে গ্রামবাসীরা জানিয়েছেন, মৃত মনোয়ারা খাতুন জনৈক পড়শির নিকটে এনজির লোন নেওয়া বিষয়ে পাওনা টাকা পয়সা চায়তে গেলে দুপক্ষে বাকবিতন্ডা হয়। এনজির লোনের পাওনা টাকা পয়সা লেন-দেন সংক্রান্ত কারণে জৈনিক পড়শি কতৃক তাকে হত্যা করা হতে পারে বলে প্রতিবেশিরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ