• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |

রাজার আমন্ত্রণে ভুটান যাচ্ছেন এরশাদ

সিসি ডেস্ক: রাজা জিগমে খেসার ন্যামগিল ওয়াংচুকের আমন্ত্রণে চারদিনের সফরে সোমবার ভুটান যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ তথ্য নিশ্চিত করেছেন জাপা চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মেজর অব. খালেদ আখতার।

তিনি জানান, ভুটান রাজপ্রসাদের পাশে হোটেল তাজে উঠবেন এইচ এম এরশাদ। বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা রাজার মেহমান হিসেবে এই হোটেলেই অবস্থান করেন। সেখানে অবস্থানকালে সে দেশের বর্তমান রাজার পাশাপাশি সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুকের সাথে বৈঠকে মিলিত হবেন হুসেইন মুহম্মদ এরশাদ।

এরশাদের এ সফরকালে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান এবং মেজর অব. খালেদ আখতার। ১৪ জুলাই শুক্রবার এরশাদ দেশে ফিরবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ