• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

সৈয়দপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা

সিসি নিউজ: বাংলাদেশ ছাত্রলীগ, নীলফামারী জেলা শাখার আওতাধীন সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী জেলা কমিটি কর্তৃক কমিটি দুটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে।

সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি হিসেবে মো: শেখ আব্দুল্লাহ সোহাগ ও সাধারন সম্পাদক হিসেবে মো: নজির হোসেনকে মনোনীত করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো: আরিফ হোসেন, মো: মোমেন শাহরিয়া টুটুল, জাহাঙ্গীর বসুনিয়া রুবেল ও আসাদুজ্জামান শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো: ফাহিম আলম মিতুল, রুবেল হোসেন, শাহীনুর ইসলাম শাহীন ও বিদ্যুৎ আলম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: জাকির হোসেন দায়িত্ব পেয়েছেন।

সৈয়দপুর পৌর ছাত্রলীগের কমিটিতে সভাপতি হিসেবে মো: মোশাররফ হোসেন ও সাধারন সম্পাদক হিসেবে সিফাত সরকারকে মনোনীত করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি হিসেবে তাপস রায়, মো: রিজভী, শ্যামল কুমার, এস এম সাদিকুর রহমান সজীব ও ইমরান হোসেন প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আজিজুল হাকিম রাকিব, মো: মাহিদুল ইসলাম টিটু ও মো: চাঁন খান মনু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: হাফিজুর রহমান সাগর ও রুপম কবির দায়িত্ব পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ