• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বেকুব না হলে কেউ আ.লীগ করে!

সিসি ডেস্ক: আওয়ামী লীগে যোগ দেওয়াকে নিজের বোকামি মনে করছেন মাহমুদুর রহমান মান্না। তবে আওয়ামী লীগের ‘স্বরূপ’ বুঝতে বেশি সময় লাগেনি তার।

দুই দিন আগে আ স ম রবের বাড়িতে গিয়ে পুলিশের কাছে হেনস্তা হওয়ার প্রেক্ষাপটে শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন নাগরিক ঐক্যের আহ্বায়ক।

মান্না বলেন, নৌকায় (আওয়ামী লীগ) তো আমিও ছিলাম। ড. কামাল নৌকা থেকে নেমেছেন, সেই নৌকায় আমিও চড়েছি। বেকুব না হলে কেউ এরকম করে।

স্বাধীনতার পর আওয়ামী লীগের বিরোধী হয়ে জন্ম নেওয়া জাসদে ছিলেন মান্না। জাসদ ভাঙার পর বাসদে যোগ দেন তিনি, দুই বার ডাকসুর ভিপি নির্বাচিত হন।

নব্বইয়ের পর আওয়ামী লীগে যোগ দেন মান্না, দলটির সাংগঠনিক সম্পাদকও হন তিনি। ওই সময়ে আওয়ামী লীগ ছেড়েছিলেন দলটির দীর্ঘদিনের নেতা কামাল হোসেন। জরুরি অবস্থার সময় সংস্কারপন্থি হিসেবে চিহ্নিত হওয়ার পর আওয়ামী লীগের পদ হারান মান্না।

আওয়ামী লীগকে বোঝার বিষয়ে মান্না বলেন, ড. কামালের বুঝতে কত সময় লেগেছে জানি না, কিন্তু আমার বুঝতে অত সময় লাগেনি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা যখন আওয়ামী লীগ বলে, এই আওয়ামী লীগের কাছে মুক্তিযুদ্ধের কোনো মূ্ল্যবোধ নেই। আমার কাছে মাঝে মাঝে মনে হয়, আওয়ামী লীগের কোনো মূল্যবোধই নেই। তা নাহলে বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন, এটা কোনো নির্বাচন? এর চাইতে রাজনীতির নামে ফোর-টোয়েন্টি আর কী হতে পারে? এবং সেটা করে দিব্যি চালিয়ে যাচ্ছেন, গর্বের সাথে কথা বলছেন, অনুশোচনাও তাদের নেই।

রবের বাড়িতে গিয়ে পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ওখানে আমরা একটু চা খেতে গেছি, সেখানে গিয়ে পুলিশ হামলা করছে। দেশে কি মার্শাল ল হয়েছে? দেশে কি সামরিক আইন জারি করেছেন? ঘরেও বসতে দেবেন না, মাঠেও বসতে দেবে না, মিছিল করতে দেবেন না, সভা-সমাবেশও করতে দেবেন না। মানুষের দুঃখ-কষ্ট নিয়ে রাজপথে নামতে দেবে না, ব্যানার কেড়ে নেবেন, লাঠিপেঠা করবেন। কোন রাজনীতিতে আমরা পৌঁছে গেলাম?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ