• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লন্ডনে মা-ছেলের সাক্ষাত

সিসি ডেস্ক: লন্ডনে মা-ছেলের সাক্ষাতে খালেদা জিয়া এবং তারেক রহমান উভয়েই আবেগাপ্লুত হয়ে পড়েনলন্ডনে মা-ছেলের সাক্ষাতে খালেদা জিয়া এবং তারেক রহমান উভয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন

যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তিনি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। বিএনপির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট তারেক রহমান এবং যুক্তরাজ্য বিএনপির বিপুল নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন। লন্ডনে মা-ছেলের সাক্ষাতে খালেদা জিয়া এবং তারেক রহমান উভয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন। খালেদা জিয়া কাছে টেনে নেন তারেক রহমানকে। আবেগপূর্ণ দৃশ্যের সৃষ্টি হয় এতে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ঢাকা থেকে লন্ডনে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তিনি যাত্রা বিরতি করেন।

এমিরেটস এয়ারলাইন্সের ই কে ৫৮৭ ফ্লাইটে স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে দুবাই বিমানবন্দরের টার্মিনাল-৩ এ অবতরণ করেন তিনি। এসময় তার যাত্রা বিরতির খবর জেনে সংযুক্ত আরব আমিরাত বিএনপির নেতারা বিমানবন্দরে উপস্থিত হন।

খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল ও গৃহপরিচারিকা ফাতেমা বেগম।

উৎসঃ   শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ