• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে নববধূ ধর্ষণের অভিযোগ

প্রতিকী ছবি

বরিশাল : চাঁদার টাকা না পেয়ে স্বামীকে আটকে রেখে এক নববধূকে ধর্ষণ করেছে জেলার বানারীপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি সুমন মোল্লা। এ ঘটনায় বরিবার বিকেলে নববধূ বাদি হয়ে সুমন মোল্লা ও ধর্ষণে সহায়তা করায় তার ৪-৫ সহযোগিকে আসামি করে বানারীপড়া থানায় মামলা দায়ের করেন।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন বলেন, চট্টগ্রামে অটো চালাতে গিয়ে পরিচয় হয় সেলিম মিয়ার সাথে ওই বধূর। আট থেকে নয় মাস আগে দুজনার বিয়ে হয়। দিন কয়েক আগে সেলিম তার স্ত্রীকে নিয়ে নানাবাড়ি সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামে বেড়াতে আসে। ওই সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি সুমন মোল্লা দলবল নিয়ে চাঁদা দাবি করে। শনিবার সন্ধ্যায় সেলিম তার স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলে ছাত্রলীগ সভাপতি সুমন মোল্লা ও তার সহযোগিরা দু’জনকে ধরে নিয়ে পার্শ্ববর্তী আনোয়ারা বেগমের বাড়িতে আটকে রেখে নববধূকে ধর্ষণ করে। স্থানীয় চেয়ারম্যান বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে আজ বেলা ১১টার সময় তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরো জানান, এ ঘটনায় ধর্ষিতা রিপন মোল্লার নাম উল্লেখ করে তার আরো ৪-৫ সহযোগির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ