• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারত সরকারের আমন্ত্রণে দিল্লীতে এরশাদ

সিসি ডেস্ক: ভারত সরকারের আমন্ত্রণে দিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ৫ দিনের সফর শেষে আগামী ২৩ জুলাই বিকেলে দেশে ফিরবেন তিনি।

বুধবার (১৯ জুলাই) সকালে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লীর উদ্দেশ্যে রওনা দেন হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার ও সুনীল শুভরায়।

বিমানবন্দরে এরশাদকে বিদায় জানান দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, কেন্দ্রীয় নেতা সুজন দে প্রমুখ।

এরশাদের ভারত সফরের বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা দ্য রিপোর্টকে বলেন, ‘ভারত সরকারের আমন্ত্রণে দলের চেয়ারম্যান দিল্লী সফরে গিয়েছেন। তিনি সেখানে বিজেপি নেতৃত্বাধীন সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ভারত সফর শেষে ২৩ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদ দেশে ফিরবেন। আশা করি, ভারত থেকে এই সফল সফর শেষে এরশাদ যখন বিমানবন্দরে নামবেন ঐদিন জাতীয় পার্টির হাজার হাজার নেতা-কর্মী তাকে ফুলেল সংবর্ধনা দেবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ