• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

গর্ভপাতে রাজি না হওয়ায় প্রেমিকাকে গণধর্ষণ!

যশোর: জেলার অভয়নগরে অনাগত সন্তানের স্বীকৃতি চাওয়ায় ও গর্ভপাতে রাজি না হওয়ায় এক কিশোরীকে তার কথিত প্রেমিক ও তার বন্ধুরা মিলে গণধর্ষণ করেছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ওই কিশোরী এ অভিযোগ করেছে।

তার বাড়ি অভয়নগর উপজেলার বুইকারা গ্রামে। সংবাদ সম্মেলনে কিশোরী বলেন, প্রেমের সূত্র ধরে ২০১৫ সালের ৩০ অক্টোবর বুইকারা গ্রামের বজলুর সরদারের ছেলে জনি সরদার তাকে গোপনে বিয়ে করে। এর পর থেকে তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এরপর কিশোরী জনিকে বাড়িতে তুলে নিতে ও অনাগত সন্তানের স্বীকৃতি দিতে চাপ দেয়। জনি তখন বিয়ের বিষয়টি অস্বীকার করে। সর্বশেষ ৭ জুলাই একই এলাকার সাইফার শেখ কিশোরীকে জনির নওয়াপাড়া বাজারে ‘আল সেলিম’ হোটেলে যেতে বলে। সেখানে জনি এবং তার বন্ধু সাইফার, সুমন, আজিম ও রুবেল তাকে গর্ভপাত করানোর চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে।

ওই কিশোরী অভিযোগ করে জানান, এ ঘটনায় অভয়নগর থানা মামলা করতে গেলে তারা মামলা নেয়নি। এরপর গত ২৫ জুলাই যশোর আদালতে মামলা করেন। তারপর থেকে আসামিরা তাকে ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ