• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কারচুপির নতুন মডেল উপহার দিতে চায় নির্বাচন কমিশন- মেজর (অব) হাফিজ

ফাইল ফটো

ফাইল ফটো

নীলফামারী প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দীন আহমেদ বীরবিক্রম বলেছেন দেশে আজ গণতন্ত্র বিলুপ্ত। সাধারণ মানুষের ভোটাধিকারের সুযোগ নেই। জনগনের ভোটাধিকার ফিরিয়ে না দিলে বর্তমান সরকারকেই এর খেসারত দিতে হবে। তিনি বলেন নির্বাচন কমিশন যে রোডম্যাপ দিয়েছে, এটা সরকারের নির্দেশিত রোডম্যাপ। আওয়ামীলীগ সরকারকে আবার ক্ষমতায় বসাতে এ রোডম্যাপ দেয়া হয়েছে। ভোট কারচুপির এক নতুন মডেল উপহার দিতে চায় এই নির্বাচন কমিশন।

তিনি আজ শনিবার দুপুরে নীলফামারী বড়বাজারে দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মেজর হাফিজ আরো বলেন, আওয়ামী লীগ বিভিন্ন সংস্থার জরিপে জানতে পেরেছে তারা আর কোন ভাবে ক্ষমতায় আসতে পারবে না, তাই তারা আবারও বিনা ভোটে ক্ষমতায় আসতে চায়। আওয়ামীলীগের এই স্বপ্ন এবার বাস্তবায়ন হতে দেয়া হবে না। আওয়ামীলীগ একটি সন্ত্রাসী দল উল্লেখ করে হাফিজ বলেন বিএনপির মহাসচিবকে পরিকল্পিত ভাবে আওয়ামীলীগ সন্ত্রাসীরা রাঙ্গামাটিতে হামলা করেছিল বলেও তিন দাবী করেন। তিনি এর আগে সদর উপজেলার টেক্সটাইল বাজার, বাস টার্মিনাল, পুরাতন ষ্টেশন ও হাজীগঞ্জ বাজারে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। নীলফামারী পৌর বিএনপির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আনিছুল আরেফীন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সামসুজ্জামান জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুক, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরু, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব রহমান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ