• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

জামালপুরে জবাই করে ২ বোনকে হত্যা

জামালপুর : জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী গ্রামে নিজ বাড়িতে দুই বোনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১ আগস্ট) গভীর রাতে দুই বোনকে জবাই করে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, ওই গ্রামের শামীম মিয়ার মেয়ে ভাবনা (১৫) ও লোবনা (১০)। ভাবনা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম এবং লোবনা চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

এলাকাবাসী জানায়, নিজ বসতবাড়ির একটি কক্ষে দুই বোন ভাবনা ও লোবনা ঘুমিয়ে ছিল। অপর কক্ষে পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে ছিল। দুর্বৃত্তের একটি দল গভীর রাতে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ভাবনা ও লোবনাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।

জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, বুধবার সকালে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ