• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

চেতনানাশক ওষুধ খাইয়ে কলেজছাত্রীকে দলবেঁধে ‘ধর্ষণ’

সিসি ডেস্ক: মাদারীপুরের কালকিনিতে বিয়ের প্রলোভন দিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে এক কলেজছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ওই ছাত্রীর বাড়ি গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায়। এ ঘটনায় ধর্ষণের মূল হোতার বাবা-মাকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে এ ঘটনাটি ঘটে।

এলাকা ও পুলিশ জানায়, গৌরনদী সরকারি কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্রীর সাথে খাঞ্জাপুর গ্রামের রাজ্জাক আকনের ছেলে রিফাত আকনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর সূত্র ধরে রিফাত বিয়ের প্রলোভন দিয়ে ওই ছাত্রীকে কালকিনি উপজেলার কাজীবাকাই এলাকার মাইজপাড়া গ্রামের একটি নির্জন বাগানে বেড়াতে নিয়ে যায়। এসময় তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে রিফাত আকনসহ তার ৪-৫ বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। এতে করে ওই ছাত্রী পুরোপুরো অসুস্থ হয়ে পড়লে রিফাত আকন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে রিফাত আকনের বাবা রাজ্জাক আকন ও তার মা রেহেনা বেগম ঘটনা জানতে হাসপাতালে আসলে পুলিশ তাদের আটক করে।

কালকিনি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খায়রুল আলম মোল্লা বলেন, অসুস্থ অবস্থায় এক কলেজ ছাত্রীকে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। মেডিকেল পরীক্ষার পরে বিস্তারিত বলা যাবে।

কালকিনি থানার এএসআই মো. শাহআলম বলেন, কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় রিফাত আকনকে না পেয়ে তার বাবা-মাকে আটক করেছি।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, অসুস্থ অবস্থায় এক কলেজছাত্রীকে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রী অসুস্থ থাকায় কথা বলতে পারছে না। আমরা তদন্তের পরে বিস্তারিত জানাতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ