• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ শুরু

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সদস্য সংগ্রহ উপলক্ষ্যে এক জরুরী বর্ধিত সভার আয়োজন করা হয়। উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী। উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আলহাজ্ব আব্দুস ছালাম মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সহ-সভাপতি চাষী এম.এ করিম, যুগ্ম সা. সম্পাদক এ্যাড. আব্রাহাম লিংকন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাইদ হাসান লোবান, প্রচার সম্পাদক জিল্লুর রহমান টিটু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সা. সম্পাদক আদম আলী সরকার, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী সরদার, মো. এনামুল হক, রবীন্দ্রনাথ কর্মকার প্রমূখ। উল্লেখ্য, আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগের নতুন সদস্য সংগ্রহ-নবায়ন করার জন্য উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীদের নির্দেশনা দেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

ছাত্রলীগের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রোববার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দন্ড কার্যকর করার দাবীতে সকাল ১১টায় সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন পূর্ব সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. আব্দুস ছালাম, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ (এন্তাজুল), সুমন কুমার রায়, ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান, সোহেল পারভেজ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ