• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিবালোকে ৪০ লাখ টাকা ছিনতাই

কুমিল্লা: গাড়ির গতিরোধ করে পিস্তল ঠেকিয়ে কুমিল্লায় ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লি. নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা থেকে ৪০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে নগরীর চর্থা এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। গাড়ি থেকে টাকা ছিনিয়ে নেয়ার সময় বাধা দিতে গেলে ঠিকাদারি কোম্পানির কর্মকর্তা মাইনউদ্দিন রাজিব নামে একজন ছুরিকাঘাতে আহত হন। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঠিকাদারি কোম্পানির প্রকৌশলী আনোয়ার হোসেন অভিযোগ করেন, দুপুর আড়াইটায় নগরীর সালাউদ্দিনে শাহ জালাল ইসলামী ব্যাংক থেকে কর্মকর্তা, কর্মচারী ও মাসিক বাড়ি ভাড়ার টাকা উত্তোলন করেন। ৪০ লাখ টাকা উত্তোলন করে কর্মকর্তা মাইনউদ্দিন রাজিব ও চালক কোম্পানির গাড়ি নিয়ে কুমিল্লা ইপিজেট এলাকা অফিসে যাওয়ার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে।

তিনি জানান, মোটরসাইকেল নিয়ে তিন যুবক প্রথমে গাড়ির গতিরোধ করে একটি ফাঁকা গুলি করে। তারপর গাড়িতে প্রবেশ করে কর্মকর্তার মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করলে প্রথমে তিনি বাধা দেন। পরে তার হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া জানান, ৪০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি সত্য। আমরা চালককে জিজ্ঞাসাবাদ ও ঘটনার সত্যতা নিশ্চিত করা জন্য থানায় এনেছি। বিষয়টি খতিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ