• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাবার বাড়িতে যাওয়ার পথে গৃহবধূকে ধর্ষণ

পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে স্বামীর সাথে ঝগড়া করে রাতে বাবার বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে পিরোজপুর সদর থানায় মামলা হয়েছে ওই গৃহবধূ।

পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) হাসনাইন পারভেজ জানান, শিকদার মল্লিক ইউনিয়নের পশ্চিম চালিতাখালী গ্রামের এক কৃষকের বউ গত রবিবার (৬ আগস্ট) রাতে ধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযোগ এনে মঙ্গলবার সকালে মামলা করেছেন।

এ মামলার আসামিরা হলেন- ওই গ্রামের হাসিব মোল্লা, এনায়েত সিকদার ও জিয়া সরদার।

ওসি জানান, গত রবিবার রাতে ওই নারী স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে স্থানীয় হাসিব, এনায়েত ও জিয়া তাকে ধরে বাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ধর্ষিতাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডাক্তারি পরীক্ষা চলছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ