• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সিসি নিউজ: সিলেটের জালালাবাদে ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আসিফকে শিবিরের কর্মীরা কুপিয়ে আহত করার প্রতিবাদে সৈয়দপুর পৌর ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে। বুধবার সন্ধ্য়ায় ছাত্রলীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতি অম্লান চত্ত্বরে এক প্রতিবাদ সভা করে।

প্রতিবাদে সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর পৌর ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক সিফাত সরকার, ছাত্রলীগ নেতা তাপস রায়, এসএম সাদেকুর রহমান সজীব, রুপম সরকার, মাঈদুল ইসলাম টিটো, আজিজুল হাকিম রাকিব, চান খান মনু ও আসাদুজ্জামান মনা।

সভাপতি মোশাররফ হোসেন বলেন, এই শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে জামায়াত-শিবিরকে শক্ত হাতে দমন করতে হবে। সাধারন সম্পাদক সিফাত সরকার তার বক্তব্যে বলেন, ছাত্রলীগ কর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় ছাত্রলীগের কর্মীরা জামায়াত-শিবিরকে সমুচিত জবাব দেবে।

গত সোমবার বিকালে সিলেটের জালালাবাদের সোবহানীঘাটে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। হামলায় মদন মোহন কলেজ ছাত্রলীগের কর্মী সিলেট সদর উপজেলার পীরপুর টুকেরবাজারের শাহীন আহমদের হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তার পায়েও গভীর ক্ষত তৈরি হয়। হামলায় আহত অপরজন হলেন জালালাবাদ কলেজের ছাত্র আবুল কালাম আসিফ।

এই হামলার জন্য জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করছে ছাত্রলীগ। আর এই ঘটনার প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে শিবিরের ১২ নেতা-কর্মীকে বেদম পিটুনি দেয় ছাত্রলীগ নেতা-কর্মীরা।

এর আগে সোমবার লক্ষ্মীপুরের ত্রিমোহনী এলাকায় শিবিরের দুই জন কর্মীকে পিটুনি দিয়ে পুলিশে দেয় ছাত্রলীগ কর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ