• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীতে মডেল ও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ

প্রতিকী ছবি

ঢাকা: রাজধানীর কদমতলীতে বাসায় ডেকে নিয়ে এক মডেল ও উপস্থাপিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৩ বছর বয়সী ওই তরুণী বুধবার (১৬ আগস্ট) রাতে কদমতলী থানায় এ অভিযোগ করে একটি মামলা দায়ের করেন। তরুণীর ভাষ্য অনুযায়ী, গত ২ আগস্ট তিনি ধর্ষণের শিকার হন। পুলিশ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ওই তরুণকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই তরুণী রাজধানীর একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মডেল ও উপস্থাপনার পাশাপাশি নাটকেও অভিনয় করেন তিনি। এর সূত্র ধরেই উঠতি এক অভিনেতা ও মডেলের সঙ্গে তার পরিচয় হয়। গত ২ আগস্ট ওই তরুণ কদমতলীর শনির আখড়া এলাকায় নিজের বাসায় নিয়ে যায় ওই তরুণীকে। সেখানে তাকে জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই তরুণী।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, ‘তরুণী নিজেই বাদী হয়ে মামলা করেছেন। এজাহারে ধর্ষণের অভিযোগে যাকে আসামি করা হয়েছে, তাকে গ্রেফতারের জন্য আমরা চেষ্টা করছি।’ খুব শিগগিরই আসামিকে গ্রেফতার করা সম্ভব হবে বলে জানান তিনি।
এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শোবিজ মিডিয়ায় কাজের সূত্র ধরে ওই তরুণীর সঙ্গে তরুণের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিয়ের কথা বলে ওই তরুণীকে ধর্ষণ করে তার সহকর্মী ওই তরুণ। কিন্তু ধর্ষণের ঘটনার পর ওই তরুণ বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপরই ধর্ষণের শিকার তরুণী মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ