• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

কাহারোলে ৪ বছরের শিশু ধষর্ণের চেষ্টায় ইমাম গ্রেফতার

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে মাদ্রাসায় সাড়ে ৪ বছরের শিশু কন্যাকে ধষর্ণের চেষ্টায় নশিপুর গম গবেষনা কেন্দ্রের মসজিদের পেশ ইমাম ও খোশালপুর ফরকানীয়া মাদ্রাসার শিক্ষক মোঃ সাখাওয়াদ হোসেন (৪২) কে গ্রেফতার করেছে কাহারোল থানা পুলিশ।
গত ২৪ আগষ্ট সকাল সাড়ে ৬টার দিকে কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের গড়নুরপুর গ্রামের খোশালপুর ফরকানীয়া মাদ্রাসায় শিশুটিকে কলে বসে আরবী পড়ানোর সময় সাখাওয়াদ শিশুটিকে ধষর্ণের চেষ্টা চালায় বলে আটক সাখাওয়াদ হোসেন কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলীর নিকট স্বীকার করেছেন। ঘটনাটি নিশ্চিৎ করেছেন কাহারোল থানার অফিসার ইনচার্জ।
ঘটনার বিবরণ থেকে জানা গেছে, শিশুটিকে ধষর্ণের চেষ্টারপর শিশুটি বাড়ীতে গিয়ে তার মা-বাবাকে ঘটনাটি বলে দেয়। ঘটনাটি জানাজানি হলে এলাকার লোকজন এসে ধর্ষক সাখাওয়াদ হোসেনকে বেদম মারপিট করে। কাহারোল থানায় খবর দিলে থানার এস.আই এরশাদ, এ.এস.আই আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে গিয়ে সাখাওয়াদ কে আটক করে থানায় নিয়ে আসে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আয়ুব আলী জানিয়েছেন। জানা গেছে, ধৃত সাখাওয়াদ হোসেন জয়পুর হাট জেলার পাঁচ বিবি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের পুত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ