• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রায় বিপক্ষে যাওয়ায় হুশ হারা আ.লীগ- আব্দুস সালাম

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: ষোড়শ সংশোধনীর রায় বিপক্ষে যাওয়ায় এখন হুশ হারা হয়েছে আওয়ামীলীগ। বন্যার্তদের সাহায্য সহযোগিতা না করে সারাদিন ব্যস্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করতে তাদেরকে হেয় পতিপন্ন করতে। আর এখন ব্যস্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে।
বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের হলোখানায় সহ¯্রাধিক বানভাসী মানুষের মাঝে ত্রান বিতরণকালে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
এ সময় সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আগামী দিনে কাউকে বিনা ভোটে সরকার গঠন করতে দেয়া হবেনা। বিএনপি আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহন করবে এবং শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতাও করবে।
কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিশেষ অতিথি ছিলেন বিএনপি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরফত আলী সপু, ত্রাণ বিষয়ক সম্পাদক হাজী আব্দুর রশিদ ইয়াছিন আলী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম সিনিঃ সহ সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিঃ যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ