• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

কাদের সিদ্দিকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

সিসি নিউজ: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  গতকাল শনিবার সন্ধ্যায় ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যান।

কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক জানান, গত বৃহস্পতিবার ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে সাভার এলাকায় পৌঁছানোর পর তাঁর জ্বর আসে। একপর্যায়ে তিনি বারইপাড়ায় তাঁর এক রাজনৈতিক কর্মীর বাড়িতে ওঠেন। পরদিন টাঙ্গাইল এসে নিজ বাসভবনে প্রাথমিক চিকিৎসা নেন। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালে ভর্তি হন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট তাপস কান্তি ভৌমিক বলেন, কাদের সিদ্দিকীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এখনো সব রিপোর্ট আসেনি। তারপরও যতটুকু ধারণা করা যাচ্ছে, মনে হচ্ছে ডেঙ্গু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ