• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নারীরা আমার প্রতি আকৃষ্ট হওয়া খুবই স্বাভাবিক: এরশাদ

সিসি ডেস্ক: একজন সু-পুরুষের জীবনে প্রেম আসাটাই স্বাভাবিক। তিনি নিজেও একজন সু-পুরুষ ছিলেন। তার জীবনেও এসেছিল প্রেম। নিজের অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে এমন কথাই বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বেসরকারি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন।

এরশাদ বলেন, ছাত্রজীবন থেকেই দেশ, সমাজ, প্রেম নিয়ে কবিতা লিখতাম। প্রেমের কবিতাই বড় কবিতা। প্রেম থেকেই কবিতা আসে। রবীন্দ্রনাথ, নজরুল সবাই প্রেমিক ছিলেন। আমি একজন সু-পুরুষ ছিলাম। প্রেম আসাটাই স্বাভাবিক। প্রেম মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রত্যেক মানুষের জীবনে প্রেম আসে। প্রেম ছাড়া মানুষ হয় না।

বিভিন্ন নারীদের সঙ্গে সম্পর্ক আছে বলে একসময় পত্রপত্রিকায় এরশাদকে নিয়ে নানা কথা লিখা হতো। সেসব বিষয়ে তিনি বলেন, এগুলো কিছু সত্য আবার কিছু মিথ্যা। আমি উচ্চ পদে ছিলাম। স্বাভাবিক, কোনো মহিলা আমার প্রতি আকৃষ্ট হবে এটা নতুন কিছু নয়। তবে আমি এমন কিছু করিনি যে কোনো মহিলা আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারে।

বর্তমানে প্রেমের অনুভূতির বিষয়ে বলেন, এখন প্রেম হয় দলের সাথে, জাতীয় পার্টির সাথে, দলের কর্মীদের সাথে। এখন আর সে দিনের কথা চিন্তা করার সময় পাই না। আমার সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আনতে হবে।

https://youtu.be/6uroQCGrmHY


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ