• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

চুয়াডাঙ্গায় চলন্ত বাসে নারী কনস্টেবলকে ছুরিকাঘাত

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় চলন্ত বাসে ঐশী নামে এক নারী কনস্টেবলকে ছুরিকাঘাত করা হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত শরিফুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শরিফুল রংপুর জেলার পীরগঞ্জ এলাকার কোরবান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটি কাটিয়ে রোববার বিকেলে যশোর থেকে ছেড়ে আসা একটি বাসে নিজ কর্মস্থল চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ফিরছিলেন পুলিশ সদস্য ঐশী। পথিমধ্যে বাসটি চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে চলন্ত অবস্থায় ওই পুলিশ সদস্যকে ছুরি দিয়ে আঘাত করে শরিফুল। এতে তার মাথায় মারাত্মকভাবে জখম হলে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়।

এ সময় অভিযুক্ত হামলাকারী শরিফুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

এ ঘটনায় সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ