• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

দেবরের ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রী খুন

চাঁদপুর প্রতিনিধি: সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে দেবর মো. ইয়াছিন মিজির (২৮) ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রী শারমীন বেগম (২০) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।  নিহত শারমীন অভিযুক্ত ইয়াছিনের বড় ভাই প্রবাসী ইউসুফ মিজির স্ত্রী এবং পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার কেওরা গ্রামের তাজুল ইসলামের মেয়ে। ঘটনার পর রাত সাড়ে ১১টায় অভিযুক্ত ইয়াছিন মিজিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহতের স্বামী ইউসুফ মিজি জানান, রমজানের এক মাস আগে তিনি সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে আসেন। অভিযুক্ত ইয়াছিন বাহরাইন থেকে গত রমজানের পর দেশে ফিরে এসেই পারিবারিক কলহে জড়িয়ে পড়েন। এর আগে তাকে সৌদি আরবে নেয়ার কথা ছিল, কিন্তু ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে তিনি ইয়াছিনকে নিতে পারেননি। এ নিয়ে ইয়াসিন প্রায়ই তার ভাবী শারমিনকে সন্দেহ করতেন। তিনি স্বামী ইউসুফকে প্ররোচণা দিচ্ছেন এমনটা ধারণা ছিল ইয়াসিনের।

শারমীনের শাশুড়ি নুরজাহান বেগম জানান, তারা যৌথ পরিবারে বাস করেন,  ঘটনার পূর্বে তারা সবাই একসাথে রাতের খাবার খান। খাওয়া শেষে স্ত্রী শারমিনের অনুরোধে স্বামী ইউসুফ বাড়ির পাশের দোকান থেকে হাত ধোয়ার সাবান আনতে যান। এর ফাঁকে ইয়াসিন ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে তার অন্তঃসত্ত্বা ভাবির পেটে আঘাত করলে নাড়িভুড়ি বের হয়ে যায়। শারমীনের আর্তচিৎকারে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. রায়হান মো. ওমর ফারুক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা যাচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্তকে আটক করেছে। তাকে আটক করে থানায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ