• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

রূপার পরিবারের পাশে ছাত্রলীগ

সিসি নিউজ: টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে পৈশাচিক নির্যাতন ও হত্যার শিকার তাড়াশের মেধাবী ছাত্রী জাকিয়া সুলতানা রূপার পরিবারের পাশে দাড়ানোর আশ্বাস দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নির্দেশে বুধবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় এবং তাড়াশ উপজেলা ও তাড়াশ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ রূপার নিজ গ্রাম আশানবাড়ীতে যান।

এসময় নিহত রূপার মা কান্নায় ভেঙ্গে পড়েন। তার মেয়ের হত্যার দ্রুত বিচারের দাবি জানান। ছাত্রলীগ নেতারা তাকে আশস্ত করেন এবং রূপার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তারা বলেন, এসময় এই সরকারের আমলে অপরাধীরা পার পাবে না। তাছাড়াও বিষয়টি খোদ প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে দেখছেন। খুব কম সময়ের মধ্যেই বিচার হবে।

রূপার ভাই হাফিজুর রহমান বোন হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ যেভাবে তাদের পাশে রয়েছে সেজন্য কৃতজ্ঞতা জানান। পরে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে রূপার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন কেন্দ্রীয় সহ-সম্পাদক রফিকুল ইসলাম রনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আনিস প্রধান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম রিপন, ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোনায়ের হোসেন জেমস, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাকিব সরকার, তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম কবির, উপজেলা ছাত্রলীগের মাহফুজুর রহমান সুমন, নাজমুল হাসান সবুজ সহ-সভাপতি নাজমুল হাসান জয়, যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ জীবন, তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতা মানিক রতন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ