• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্টুডিওতে ছাত্রীদের অশ্লীল ছবি তুলে প্রতারণা

মাগুড়া: স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের অশ্লীল ছবি তুলে বিভিন্নভাবে প্রতারণা করার দায়ে মাগুরায় আরিফ ডিজিটাল স্টুডিওকে অর্থদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সন্ধ্যা ৭টার দিকে শহরের কলেজ রোডে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানায়, আরিফ ডিজিটাল স্টুডিও’র প্রোপাইটার দীর্ঘদিন ধরে স্টুডিও’র নাম ভাঙিয়ে নানা অসামাজিক কার্যকালাপে লিপ্ত রয়েছেন। তবে তিনি প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। অবশেষে রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমারের অভিযানে বিষয়টি ধরা পড়ে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার বলেন, দীর্ঘদিন ধরে আরিফ ডিজিটাল স্টুডিও’র মালিক আরিফ হোসেন ছবি তুলতে আসা মেয়েদের কৌশলে অশ্লীল ছবি তুলে শারীরিক, মানসিক ও অর্থিকভাবে হয়রানি করে আসছেন।

দীর্ঘ অপেক্ষার পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার ব্যবহৃত কম্পিউটার থেকে বেশ কিছু অশ্লীল ছবি উদ্ধার করে ডিলিট করা হয়েছে। এসব ছবির মধ্যে মাগুরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, মহিলা কলেজ ও সরকারি কলেজের শিক্ষার্থীদের ছবি রয়েছে। এ ঘটনায় তাকে অর্থদণ্ডাদেশ দেয়া হয়।

এদিকে, বিষয়টি মাগুরায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমারকে সাধুবাদ জানিয়ে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করার আহ্বান জানান স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ