• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাবাকে হত্যা করে মেয়েকে তুলে নিয়ে গেছেন প্রেমিক

পাবনা: জেলার বেড়া উপজেলায় বাবাকে প্রকাশ্যে হত্যা করে মেয়েকে তুলে নিয়ে গেছেন যুবক। স্থানীয়রা জানিয়েছেন ওই মেয়ের সঙ্গে যুবকের প্রেমের সম্পর্ক ছিল এবং সম্পর্কে তারা নিকট আত্মীয়। এ ঘটনায় এক নারী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলার দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেন শেখ (৪৩) রিকশাচালক।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মোয়াজ্জেন শেখের বড় মেয়েকে তারই আত্মীয় এবং একই বাড়িতে অবস্থানকারী আছান শেখের পুত্র সবুজ হোসেন বিভিন্ন সময় প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে দুই পরিবারে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তিন দিন আগে সবুজ প্রকাশ্যে মোয়াজ্জেন শেখকে এ নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকিও দেন।

এ ঘটনার এক পর্যায় মঙ্গলবার সকালে সবুজ ওই মেয়েকে হাত ধরে নিয়ে যেতে চাইলে বাবা মোয়াজ্জেন বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সবুজ ঘর থেকে হাঁসুয়া এনে বুকে পিঠে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় হাসনা বেগম (৩৬) নামের এক আত্মীয় তাকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনার পর সবুজ ওই মেয়েকে গলায় ছুরি ধরে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত হাসনা বেগমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক সবুজকে ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে। একই সাথে তুলে নিয়ে যাওয়া মোয়াজ্জেম শেখের মেয়েকেও উদ্ধারে পুলিশ কাজ করছে।

ওসি মোজাফফরের দাবি, খুব শীঘ্রই সুবজকে গ্রেফতার ও অপহৃত মেয়েটিকে উদ্ধার করা হবে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ