• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাদকাসক্ত ছেলেকে পুলিশ দিল বাবা-মা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সন্তান একটি আদরের সম্পদ। আর সম্পদ যখন হয়ে দাড়ায় ক্ষতির কারন তখন বাবা-মা হয়ে পড়ে অসহায় খুঁজে পায় না কুল কিনারা। আর তখনেই বাধ্য হয় সেই আদরের বুকের ধনকে ফেরানোর চেষ্টা করে অন্যায় থেকে বাঁচিয়ে রাখার জন্য আর তা না হলে দুরে ঠেলে দিয়ে নিজেকেই লুকিয়ে রাখার চেষ্টা করে। আর চোখের পানি মুছিয়ে সান্তনা দেয় নিজেকে। আর সেই রকম বখাটে মাদকাসক্ত অত্যাচারী এক ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়ে নিজেদেরসহ সমাজকে বাঁচার জন্য প্রমাণ করলেন বাব-মা। চিলমারী উপজেলার উত্তর রমনা এলাকার মাদকাসক্ত ও বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ায় নিজ সন্তানকে পুলিশের দিয়েছে তার বাবা-মা। শনিবার তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে রমনা মডেল ইউনিয়নের উত্তর রমনা এলাকার রাসেল মিয়া (২৫)। মাদকাসক্ত হয়ে প্রায়ই বাবা-মা সহ পরিবারের সদস্যদের মারধরসহ বাড়িঘর, আসবাবপত্র ভাংচুর করেন তিনি। নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে বাবা-মাসহ পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে পড়ে। অবশেষে বাধ্য হয়ে বাবা বাদশা মিয়া ও মা ফাতেমা বেগম রাসেলের বিরুদ্ধে চিলমারী মডেল থানায় অভিযোগ করেন এবং এলাকাবাসীর সহযোগীতায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। রাসেলের বাবা-মা অভিযোগ করে বলেন কেউ কি সাধে ছেলেকে পুলিশের হাতে তুলে দেয়। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ শুধু তাই নয় আমাদের মারার জন্য ছুরিও নিয়ে আসে বাড়িঘর ভাংচুর করে তাই তাকে পুলিশ হাতে তুলে দিলাম এরপরও যদি আল্লাহর রহমতে ভালো হয়। এলাকার ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন ছেলেটি মাদকাসক্ত এছাড়াও বাবা-মা, স্ত্রীসহ এলাকার বিভিন্ন মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ তার অত্যাচারের মাত্রা বৃদ্ধি পাওয়ায় তার বাব-মা এলাকারবাসীর সহযোগীতায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনার সত্যত্বা শিকার করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন অভিযুক্ত যুবকের বাবা-মায়ের অভিযোগের পেক্ষিতে তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ