• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সন্তানের মুখে বিষ দিয়ে মায়ের আত্মহত্যা

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সহদোর গ্রামে আজ রোববার নিজ শিশুপুত্রকে বিষ দিয়ে হত্যার চেষ্টা চালিয়ে নিজে আত্নহত্যা করেছে কনিকা নামের এক গৃহবধু। থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে সহদোর গ্রামের মানিক হোসেনের স্ত্রী কহিনুর বেগম কনিকা (২৩) তিন বছরের শিশু পুত্রের  মুখে বিষ ঢেলে দিয়ে ঘরের দরজা লাগিয়ে গলায় ওড়না পেচিয়ে শয়ন কক্ষে আত্নহত্যা করেছে।

এলাকাবাসি শিশুটির চিৎকার শুনতে পেয়ে ঘরের চালা ভেঙ্গে শিশু মাহিকে উদ্ধার করে দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এব্যাপারে এসআই আবু তালেব বলেন, গৃহবধূ কনিকার হাতে চাকু দিয়ে কর্তনের দাগ পাওয়া গেছে এবং সেখানে রক্তের দাগ ছিল।  এজন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত শিশুটির অবস্থা আশংকা জনক ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ