• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরে ষ্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে যুবকের দন্ড

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে আকবর খান (১৮) নামে এক বখাটের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত আকবর খান সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার পুলিশ লাইন এলাকার সাইফ খানের পুত্র।

থানা সূত্র মতে, কিছু দিন থেকে তুলসীরাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর জনৈক ছাত্রীকে বখাটে যুবক আকবর ষ্কুল যাওয়া-আসার পথে উত্যক্ত করতো। আজ সোমবার শহরের নিমবাগানে বসবাসকারী ওই ছাত্রী স্কুলে আসার পথে স্কুল গেটে বখাটে আকবর মেয়েটিকে উত্যক্ত করতে থাকে। এসময় অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এসে বখাটে যুবককে আটক করে পুলিশে সোপর্দ্দ করে।

পরে পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশীদ স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে বখাটে আকবর খানকে ১০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ