• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীতে নিজ বাসায় মা-ছেলে খুন

ঢাকা, ২ নভেম্বর: রাজধানীর কাকরাইলে নিজ বাসায় খুন হয়েছেন মা-ছেলে। পরিচিত কেউ এ হত্যায় জড়িত বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ও গৃহকর্তা আবদুল করিম, দারোয়ান ও গৃহপরিচারিকাকে আটক করা হয়েছে।
কাকরাইলের এই বাসার ৫ তলায় ফ্ল্যাটের ভেতর থেকে মা সামসুন নাহার ও চার তলার সিঁড়ি থেকে ছেলে শাওন ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাড়ির দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শাওনের মাথার কাছে একটি ছুরি পড়ে ছিল বলে পুলিশ জানায়।
বাসার গৃহকর্মী রাশেদা জানান, ঘটনার সময় তিনি ওই ফ্লাটেই ছিলেন। তবে হামলার সময় রান্না ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয় দুর্বৃত্তরা।
মরদেহ উদ্ধারের সময় বাড়ির মালিক ও গৃহকর্তা আবদুল করিম বাসার বাইরে ছিলেন। করিম আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত। তার তিন ছেলের মধ্যে সবার ছোট নিহত শাওন ‘ও’ লেভেলের ছাত্র ছিলেন। অন্য দুই ছেলে দেশের বাইরে থাকেন। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, করিমের আরেকটি বিয়ে করেছেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পারিবারিক ঝামেলায় এই খুন হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ