সিসি নিউজ, ২১ নভেম্বর: বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ৫৩ তম জন্ম দিন পালন করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি।
সৈয়দপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
সোমবার রাত ৮টায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি দলীয় কার্যালয়ে জন্ম দিনের কেক কাটেন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ সভাপতি কাজী একরামুল হক, জেলা বিএনপি সদস্য শওকত হায়াৎ শাহ, প্রচার সম্পাদক আব্দুল খালেক, সহ সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, পৌর বিএনপি সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক গজনাফর আলী মিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি সফিকুল ইসলাম বাবু, ছাত্র বিষয়ক সম্পাদক শেখ বাবলু, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রদল কলেজ শাখার আহ্বায়ক সোহাগ, যুগ্ন আহ্বায়ক মাহবুব, কাজী মিঠু প্রমুখ উপস্থি ছিলেন।
দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি আলহাজ্ব ক্বারী মকছেদুর রহমান দোয়া মাহফিলে তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মুনাজাত করা হয়। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা সেবক দলের সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।