• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় নির্বাচনের আলামত পাওয়া যাবে রসিকে: এরশাদ

ঢাকা, ২১ নভেম্বর : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে তার আলামত পাওয়া যাবে আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে।  আজ মঙ্গলবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ ফয়সল শাহরিয়ার জিয়াদ এবং তার অনুসারীর আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে করতে পারলে বর্তমান নির্বাচন কমিশনের ওপর দেশবাসী এবং সব রাজনৈতিক দলের মধ্যে আস্থা সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টিতে এখন নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এখন জাতীয় পার্টির পতাকাতলে সমবেত হচ্ছেন। আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রতি মানুষের ভালোবাসারই প্রতিফলন ঘটবে। তাই নির্বাচনের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বলেন, যথাসময়ে সংবিধান অনুসারেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা তত্ত্বাবধায়ক সরকারের ধোয়া তুলে নির্বাচন অনুষ্ঠান নিয়ে ধূম্রজাল সৃষ্টির পায়তারা করছেন তাদের উদ্দেশ্য কখনই সফল হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ