• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরে ডা: মতিয়ারের বাসায় ডাকাতি, ভাড়াটিয়া আটক (ভিডিও)

সিসি নিউজ, ৭ নভেম্বর: সৈয়দপুর স্বাচিবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ডা: শাহ মো: মতিয়ার রহমানের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে শহরের বাঙ্গালীপুর নিজ পাড়াস্থ নিজ বাসভবনে ওই ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ওই বাসার নিজ তলার ভাড়াটিয়া ফুয়াদ আহমেদ খানকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। আটক ফুয়াদ আরডিআরএস সংস্থার নীলফামারী অফিসে চাকুরী করতেন এবং তার বাড়ি রংপুর শহরের মুন্সিপাড়ার মৃত: আশেক আলীর পুত্র।
পুলিশ ও বাড়ীর মালিক সুত্রে জানা যায়, রাত আনুমানিক ৪টার দিকে ৬/৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মুখে কালো কাপড় বেধে ঘরে প্রবেশ করে চিকিৎসক দম্পতিকে বেঁধে ফেলে। পরে অস্ত্র দেখিয়ে তাদের কাছ থেকে চাবি নিয়ে ঘরে থাকা ৫ লাখ টাকা ও ২০ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, আমরা ডাকাত দলকে গ্রেফতারের জন্য জরুরী ভাবে কাজ শুরু করে দিয়েছি। এ ব্যাপারে জিজ্ঞাসা বাদের জন্য ভাড়াটিয়া ফুয়াদকে আটক করা হয়েছে।

বাসা মালিক মুক্তিযোদ্ধা ডা: শাহ মো: মতিয়ার রহমানের বক্তব্য শুনতে ক্লিক করুন:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ