• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন |

বাগেরহাটে এমপির মেয়েকে ছুরিকাঘাত

বাগেরহাট, ১৭ ডিসেম্বর: বিজয় দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে ছুরিকাঘাত করা হয়েছে বাগেরহাটের সংরক্ষিত আসনের এমপি হেপী বড়ালের মেয়ে অদিতি বড়ালকে। শনিবার সন্ধ্যায় শহরের কে আলী রোডে এ ঘটনা ঘটে।
অদিতিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে আমলাপাড়া বিদ্যালয়ে নারী সমাবেশে মায়ের সঙ্গে যান অদিতি। অনুষ্ঠান শেষ হওয়ার আগে মাকে ছাড়াই বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। রাস্তায় অজ্ঞাত অপরিচিত এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অদিতি বড়ালের বাবা চিতলমারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কালিদাস বড়াল ২০০০ সালে দুর্বৃত্তের গুলিতে নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ