• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

নীলফামারীতে মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে এমপিকে নিয়ে হট্টগোল!

সিসি নিউজ, ২৬ মার্চ: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসে নীলফামারী-৩ (জলঢাকা- কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফাকে নিয়ে অখণ্ড দাবি বাস্তবায়ন কমিটির নেতাকর্মীদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়েছে। সোমবার (২৬ মার্চ) কিশোরগঞ্জ উপজেলার স্টেডিয়াম মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নির্বাচন কমিশন কার্যালয় থেকে সংসদীয় আসন কিশোরগঞ্জ উপজেলাকে অখণ্ড রেখে একটি খসড়া তালিক প্রকাশ করা হয়। এতে নীলফামারীর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা পূর্বের ন্যায় খণ্ডিত সংসদীয় আসন ঠিক রাখার দাবি করে নির্বাচন কমিশনে লিখিত আপত্তি করেন।

সোমবার (২৬ মার্চ) মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রথমে মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পড়েন এমপি। এরপর অখণ্ড সংসদীয় আসন দাবি বাস্তবায়ন কমিটির নেতাকর্মীরা তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমিটির ডিপুটি কমান্ডার অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন।

এ ব্যাপারে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, ‘আমার চেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে। দীর্ঘদিন থেকে সংসদীয় নীলফামারী-৩ আসন এভাবেই চলে আসছে এবং এতে কারো সমস্যা হয়নি।’

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বলেন, ‘মুক্তিযোদ্ধা সদস্যরা ও অখণ্ড সংসদীয় আসন দাবি কমিটির নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ