• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন |

সৈয়দপুরে অতিরিক্ত পুলিশ সুপারের ইফতার মাহফিল

সিসি নিউজ, ৩০ মে: পুলিশ প্রশাসন সৈয়দপুর সার্কেলের সৌজন্যে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবর্গ ও সাংবাদিকবৃন্দের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় শহরের নতুন বাবুপাড়াস্থ এএসপি (সৈয়দপুর সার্কেল) কার্যালয়ে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সার্কেল কার্যালয়ে এই প্রথম ইফতার মাহফিল আয়োজন করায় অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পালকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন আমন্ত্রিতরা।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ শাহজাহান পাশা, কিশোরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ এম হারুন-অর-রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাহিদ পারভেজ চৌধুরী, সাংবাদিক এমআর আলম ঝন্টু (প্রথমআলো), জসিম উদ্দিন (ইনডিপেনডেন্ট টেলিভিশন), কাজী জাহিদ (সংবাদ), এমএ করিম মিস্টার (মানবজমিন), সাব্বির আহমেদ সাবের (ডেইলি অবজারভার), আমিরুজ্জামান (ইত্তেফাক), আবু-বিন-আজাদ (যায়যায়দিন), এম আর মহসিন (জনকন্ঠ), মিজানুর রহমান মিলন (আলাপন), নজির হোসেন নজু (ইনকিলাব), নজরুল ইসলাম (মানবসমস্যা), ফারুক হোসেন (খবরপত্র), নিজু কুমার আগরওয়ালা (কালবেলা), আমিনুর রহমান (চিকলী), জিকরুল হক (ভোরের কাগজ), গোপাল রায় (আমাদের সময়), এমএ মোমেন (খোলাকাগজ), জাকির হোসেন (নয়াদিগন্ত), জয়নাল আবেদীন হিরো (মানববার্তা), ফয়েজ আহমেদ (মুক্তভাষা), শাহিদুল সরকার দুলাল (ঢাকা প্রতিদিন) ও মেহেরুন্নেসা (নিউ নেশন)।
ইফতারের পূর্বমুহুর্তে পুলিশ লাইন্স মসজিদের পেশ ইমাম দেশ ও জাতির কল্যাণ কামনা এবং চলমান মাদকবিরোধী অভিযানের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ