• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কমিটি বাতিলের দাবীতে নীলফামারী যুবদলের বিক্ষোভ মিছিল

নীলফামারী প্রতিনিধি: র্দীঘ আট বছর পর ঘোষিত নীলফামারী জেলা যুবদলের পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিটির তিন নেতার পদত্যাগের পর এবার কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা।
রোববার বেলা ১২টার দিকে শহরের মড়াল সংঘ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে পৌরমার্কেটস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় স্থানীয় মিডিয়া হাউজে সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটির পদ থেকে পদত্যাগ করেন ওই কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী আখতারুজ্জামান জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন ও সাংগঠনিক সম্পাদক আল নোমান পারভেজ কল্লোল।
জেলা যুবদল নেতা অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আসাদুজ্জামান রিপন, আল নোমান কল্লোল, এস.কে মালেক, নূর আলম, শামিম শাহ্ আলম তমু প্রমূখ।
বক্তারা অভিযোগ করে বলেন, প্রকৃত যুবদলের পরীক্ষীত ও ত্যাগী নেতাকর্মীদের মূলায়ন না করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামাসকে খুশি করতে তার অনুসারী এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলকে সভাপতি ও শাহদাৎ হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে জেলা যুবদলের পাঁচ সদস্যেও কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।
কেন্দ্র ঘোষিত ওই পকেট কমিটি বাতিলসহ অতিবিলম্বে ত্যাগী ও পরীক্ষিত প্রকৃত যুবদলের নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান। অন্যথায় নীলফামারী যুবদলের সকল ইউনিটের নেতাকর্মীরা বৃহত্তর আন্দোলণে নামতে বাধ্য হবো বলে হুশিয়ারী দেন বক্তারা। কর্মসূচিতে জেলা যুবদলের সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১০ সালের সেপ্টেম্বর মাসে গঠিত অ্যাডভোকেট আবু মো. সোয়েমকে আহবায়ক করে ৩১ সদস্যের কমিটি বাতিল করে চলতি বছরের ১জুন রাতে এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলকে সভাপতি ও শাহদাৎ হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের নীলফামারী জেলা যুবদলের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ