• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |

সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মানববন্ধন

সিসি ডেস্ক, ১৯ মার্চ।। বর্ণবাদী শ্বেতাঙ্গ জঙ্গি কর্তৃক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে নামাজরত মুসল্লি গণহত্যার প্রতিবাদে ও নৃশংশভাবে মুসলিম হত্যাকারী জঙ্গি ব্রেনটন ট্যারেন্টের প্রকাশ্যে ফাসিঁর দাবিতে সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর জেলা শাখা ও থানা শাখার আয়োজনে মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ২ টার দিকে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপি চলা এ মানববন্ধনে সৈয়দপুর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লি, খানকা ও মাদ্রাসার শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন স্তরের কয়েক শত মানুষ অংশগ্রহণ করেন।
সৈয়দপুর জেলা শাখা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহ-সভাপতি সম্পাদক মাওলানা মোহাম্মাদ আলী মিসবাহীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ঐতিহাসিক চিনি মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহিদ রেজা রেজভী, আহলে সুন্নাত থানা শাখার সভাপতি মোহাম্মদ শফি রেজা, সাধারণ সম্পাদক খালিদ আজম, সহ সাধারণ সম্পাদক আসিফ আশরাফী, খানকাহ তেগিয়ার সাজ্জাদানাশী ও প্রধান শিক্ষক মাওলানা রিজওয়ান কাদেরী, নাতখাঁ আনোয়ার আসরাফী ও হায়দার এমাদী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জঙ্গীদের কোন ধর্ম নেই। এ জাতীয় সন্ত্রাসী হামলা বিশ্বের সকল ধর্মের প্রতি হুমকিস্বরূপ। ৪৯ জন মুসলিমকে হত্যার ঘটনা ইতিহাসের অন্যতম বর্বরোচিত ও নিন্দনীয়। এ ঘটনায় প্রতিবাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি। শান্তির ধর্ম ইসলামকে কলঙ্কিত করতেই এ হত্যাকান্ড। তারা এ হামলার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শুধু শাস্তি নয় বরং জঙ্গি যেভাবে লাইভ ভিডিও করে মুসলিম হত্যা করেছে সেই ভাবে প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। যাতে ভবিষ্যতে মুসলমানদের ওপর এরকম হামলার সাহস কেউ না করতে পায়। আহলে সুন্নাত থানা শাখার সাধারণ সম্পাদক খালিদ আজম বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে দুটি মসজিদে নারকীয় হত্যাকান্ড পৃথিবীর কোথাও যে মুসলমানরা উগ্রবাদী সন্ত্রাসীদের কবল থেকে নিরাপদ নয় সেটা স্পষ্ট করেছে। তবে নিউজিল্যান্ডের সাধারণ মানুষকে ধন্যবাদ জানায় ঘটনার পর থেকে তারা সেখানকার মুসলমানদের পাশে যেভাবে দাড়িয়েছেন সত্যি এটা প্রমাণ করে জঙ্গিবাদের কোন ধর্ম নেই। সে সাথে জাতীয় ক্রিকেটারদের নিরাপত্তায় অবহেলার কঠোর প্রতিবাদ জানান বক্তারা
পরে দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যানে সালাতো সালাম ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ