• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ম্যারাডোনা গ্রেফতার দেখিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ

খেলাধুলা ডেস্ক।। আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে গ্রেফতার দেখিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার মেক্সিকো থেকে ফেরার পথে বিমানবন্দর এলাকায় থাকে তাকে গ্রেফতার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, সাবেক বান্ধবী রোচিও অলিভার করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। ম্যারাডোনা গ্রেফতার হলেও তাকে কারাগারে নেয়া হয়নি। তাকে আটকে না রেখে গ্রেফতার দেখিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। পাশাপাশি একটা নোটিশ দেয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ১৩ জুন এ মামলার শুনানিতে উপস্থিত থাকতে হবে ম্যারাডোনাকে। পারিবারিক আদালতে ম্যারাডোনার বিরুদ্ধে এ মামলা লড়বেন অলিভা।

প্রসঙ্গত, ২০১২ সালে প্রথম দেখা হয়েছিল ম্যারাডোনা ও অলিভার। এরপর দুজনের প্রেম ও একসঙ্গে পথচলা। গত ডিসেম্বরে ছয় বছরের সম্পর্কের ইতি টানেন অলিভা। বিচ্ছেদের পর অলিভা অর্থনৈতিক ক্ষতিপূরণ হিসেবে ৯ মিলিয়ন ডলার চেয়ে ম্যারাডোনার বিরুদ্ধে মামলা করেন। সে মামলার জেরেই তাকে গ্রেফতার দেখানো হয়।

সূত্র: ফক্স নিউজ

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ