• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিশ্বকাপের কাউন্ট ডাউন এখন ঘন্টার কাঁটায়

খেলাধুলা ডেস্ক, ২৯ মে ।। বিশ্বকাপের কাউন্ট ডাউন এখন দিন পেরিয়ে ঘণ্টার কাঁটায়। দামামা বাজছে ইংল্যান্ড আর ওয়েলস জুড়ে। কাল পর্দা উঠছে ১২তম ওডিআই ক্রিকেট বিশ্বকাপের।  চার বছর পর আবারো ক্রিকেট উন্মাদনা।

ফেবারিট হিসেবে আসর শুরু করছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও সাউথ আফ্রিকা। পাকিস্তান-নিউজিল্যান্ডকেও পেছনের সারিতে ফেলা যাচ্ছে না। বাকী দলগুলোর মধ্যে বাংলাদেশের অভিজ্ঞতা সবচেয়ে বেশি। সেদিক থেকে মাশরাফীর দলকে একটু এগিয়ে রাখছেন অনেকেই।

এজবাস্টন, ব্রিস্টল, সোফিয়া গার্ডেন্স, রিভারসাইড, হেডিংলি, লর্ডস, ওভাল, ওল্ড ট্রাফোর্ড, ট্রেন্ট ব্রিজ, রোজবোল ও টনটন- এই ১১ ভেন্যুতেই মাতবেন ক্রিকেটাররা। বাংলাদেশের ম্যাচ ২ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে। এরপর ৫ জুন নিউজিল্যান্ড, ৮জুন ইংল্যান্ড, ১১ জুন শ্রীলঙ্কা, ১৭ জুন উইন্ডিজ, ২০ জুন অস্ট্রেলিয়া, ২৪ জুন আফগানিস্তান, ২ জুলাই ভারত ও ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। নতুন নিয়মে রবিন লিগ পদ্ধতিতে সবাই খেলবে সবার সাথে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।

প্রযুক্তি এবং ক্যামেরা ব্যবহারে এবারের বিশ্বকাপ ছাপিয়ে যাবে আগের সব আসরকে। প্রায় ১০০ কোটি দর্শককে টিভিতে খেলা দেখানোর জন্য আইসিসি স্টেট অফ দ্য আর্ট টিভি কাভারেজের প্রতিশ্রুতি দিয়েছে।

এবারে ধারাভাষ্যেও থাকবে বৈচিত্র। নাসের হুসেইন, ইয়ান বিশপ, কুমার সাঙ্গাকারা, মাইক অ্যাথারটান, সৌরভ গাঙ্গুলি, সঞ্জয় মাঞ্জরেকার, ওয়াসিম আকরাম, রমিজ রাজা এবং মার্ক নিকোলাসের মতো তারকারা তো থাকছেনই। বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আতহার আলী খান। চমক হিসেবে থাকছেন গতবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক।

পুরোনোরাই উঁচিয়ে ধরবে ট্রফি নাকি বিশ্বকাপ পাবে নতুন কোন চ্যাম্পিয়ন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ