• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিশ্বকাপ: আজ মুখোমুখি ইংল্যান্ড-সাউথ আফ্রিকা

খেলাধুলা ডেস্ক, ৩০ মে ।। বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-সাউথ আফ্রিকা। শুরুর ম্যাচে কোন চাপ নিচ্ছে না স্বাগতিক ইংল্যান্ড। সতীর্থদের চাপহীন খেলার পরামর্শ অধিনায়ক এউইন মরগ্যানের। প্রথম ম্যাচকে গুরুত্ব দিচ্ছে সাউথ আফ্রিকা। ওভালে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগ্যান বলেন, ফেবারিট তকমার কারণে আমাদের নিয়ে প্রত্যাশা বেশি। এটা আমাদের জন্য চাপ, আবার অনুপ্রেরনার। ঘরের মাঠে গত দুই বছরে আমাদের ফর্ম আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। শুরুর ম্যাচে এসব কিছু নিয়েই লড়াই করতে হবে। সাউথ আফ্রিকা দারুন শক্তিশালী দল, স্টেইনের না থাকা কোনো প্রভাব ফেলবে বলে মনে করিনা। সাউথ আফ্রিকাকে হারিয়েই শুরু করতে চাই বিশ্বকাপ।
পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে এউইন মরগ্যানের দল। বিশ্বকাপের প্রি-টেস্টে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে চাঙা ইংলিশরা। যদিও প্রস্তুতি ম্যাচে এক জয়, এক হার। ব্যাটিং ইংল্যান্ডের বড় শক্তি। তবে বোলিং নিয়ে কাজের জায়গা থেকে গেছে ক্রিস ওকস, আদিল রাশিদের। সেরা কম্বিনেশন খুঁজে নিতে কষ্ট হবে না কোচ ট্রেভর বেলিসের।
সাত সমুদ্র পাড়ি দিয়ে বৃটিশ মুল্লুকে পা রেখেছে সাউথ আফ্রিকা। ফেবারিটের কাতারে প্রোটিয়াদের না রেখে উপায় নেই। আমলা, ডি কক, ডু প্লেসি, স্টেইনরা যেকোন দলের জন্য ভীতিকর।
সাউথ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি বলেন, ইংল্যান্ড ফেবারিট এটা মেনে নিচ্ছি, যেকারণে প্রথম ম্যাচে তেমন চাপ অনুভব করছিনা। আমরা আন্ডারডগ হয়েই নামবো, যেটা খেলোয়াড়দের আরো লড়াকু মানসিকতা এনে দিবে। স্টেইন না থাকায় টিম কম্বিনেশনে পরিবর্তন আসবে।ম্যাচের দিন সবকিছু দেখেই সিদ্ধান্ত নিবো।
বিশ্বকাপে দুদল শেষবার মুখোমুখি হয় ২০১১ বিশ্বকাপে। সেবার জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ