• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিকেলে মুখোমুখি বাংলাদেশ-সাউথ আফ্রিকা

খেলাধুলা ডেস্ক, ২ জুন ।। বাংলাদেশ দলকে নিয়ে অযথা হাইপ তৈরি না করার পরামর্শ মাশরাফী বিন মোর্ত্তজার। বলেছেন, প্রতিটা ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন তারা। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস আছে দলের জানিয়েছেন অধিনায়ক। এদিকে, প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় সাউথ আফ্রিকা। ওভালে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।
টাইগার শিবিরে স্বস্তি। ২৪ ঘণ্টার মধ্যে হাতের ব্যথা কমে গেছে তামিমের। প্রথম ম্যাচ খেলার নিশ্চয়তা দিয়েছেন টাইগার ওপেনার। মাশরাফী, সাইফুদ্দিনের হালকা চোটও আর সমস্যা করছে না।
প্রথম ম্যাচেই বাংলাদেশের কঠিন পরীক্ষা। অধিনায়ক মাশরাফী, সাউথ আফ্রিকাকে ফেবারিটের তকমা দিয়ে প্রেসার রিলিজ করেছেন৷ কিন্তু লক্ষ্য কোনভাবেই দৃষ্টিসীমার বাইরে রাখার সুযোগ পাচ্ছেন না। ট্রাইনেশনের শিরোপা জয়ের আত্মবিশ্বাস নাকি গোটা দলকে মানসিকভাবে এগিয়ে রাখছে।
শততম ওডিআই খেলতে নামছেন ইমরান তাহির৷ মাইলফলকের ম্যাচে নষ্টালজিক হওয়ার সুযোগ নেই এই লেগির। কারণ প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে উড়ে গেছে সাউথ আফ্রিকা। তবে ওভালের উইকেটে খেলার কারণে কিছুটা সুবিধা পাবে প্রোটিয়ারা।
সাউথ আফ্রিকার স্পিনার ইমরান তাহির বলেন, আপনি যদি চাপ মনে করেন, তাহলে প্রতিটি ম্যাচেই চাপ থাকবে। আমরা প্রথম ম্যাচে যেসব ভুল করেছি তা থেকে দ্রুত শিক্ষা নিতে চাই। বাংলাদেশ অবশ্যই ভালো দল। তারা নিজেদের দিনে অনেক কিছু করতে পারে।
বিশ্বকাপে তিনবার মুখোমুখি হয়েছে দুদল। ২০০৭ বিশ্বকাপে দাপুটে জয়ে মাঠ ছেড়েছে হাবিবুল বাশারের দল।
সব জল্পনা কল্পনা শেষ। বিশ্বকাপে নামছে মাশরাফী বাহিনী। ওভালের ম্যাচটাকে পাখির চোখ করেছে টাইগাররা। কারণ প্রথম ম্যাচের জয়ে আত্মবিশ্বাসের পারদ আকাশচুম্বী থাকবে বাংলাদেশের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ